বিশ্বে করোনায় মৃত ৩ লাখ ৬৫ হাজার,আক্রান্ত ৫৯ লাখ ৯৩ হাজার,সুস্থ ২৬ লাখ ৩৬ হাজার

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা সাড়ে তিন লাখ ছাড়িয়ে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আজ শুক্রবার রাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ ৬৫ হাজার ৩৯৪ জনে। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের ৫৯ লাখ ৯৩ হাজার ২৭০ জন মানুষ। তাদের মধ্যে বর্তমানে ২৯ লাখ ৬৯ হাজার ৩৪ জন চিকিৎসাধীন এবং ৫৩ হাজার ৭৭৫ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

এ ছাড়া করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ২৬ লাখ ৩৬ হাজার ৫৯৯ জন সুস্থ হয়ে উঠেছে।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বাংলাদেশে বেড়েই চলছে করোনাভাইরাসে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২৩ জন মারা গেছে। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে ২ হাজার ৫২৩ জন। এক দিনে করোনার সংক্রমণে এটাই সর্বোচ্চ সংখ্যা।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৫৮২ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৪২ হাজার ৮৪৪ জন।

শুক্রবার (২৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

ব্রিফিং এ অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৩০১ জনের নমুনা পরীক্ষা করা হয়। আর নমুনা সংগ্রহ করা হয় ১২ হাজার ৯৮২ টি।  এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২ লাখ ৮৭ হাজার ৬৭ টি।

নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ৫৯০ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৯ হাজার ১৫ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here