Home অন্যান্য বিয়ে করলেই নবদম্পতিকে কনডম উপহার

বিয়ে করলেই নবদম্পতিকে কনডম উপহার

0
50

বিয়ে করলেই নবদম্পতিকে কনডম ও গর্ভনিরোধক ওষুধের প্যাকেট উপহার দেবে সরকার। এমন অভিনব পদক্ষেপের কথা জানিয়েছে ভারতের ওড়িশা রাজ্য সরকার। দেশটির কেন্দ্রীয় সরকারের ‘মিশন পরিবার বিকাশ যোজনা’র অধীনেই এই প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে। সরকারের পক্ষ থেকে এ ‘নবদম্পতি কিট’ পৌঁছে দেবেন ‘আশা’ কর্মীরা। ভারতের মধ্যে ওড়িশাতেই প্রথম এমন প্রকল্প চালু হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, ‘নবদম্পতি কিট’ বাক্সের মধ্যে থাকছে দুটি তোয়ালে, একটি আয়না, একটি নেইল কাটার, একটি চিরুনি, কয়েকটি রুমাল এবং বিয়ের রেজিস্ট্রেশন ফর্ম। এ ছাড়া ওই বাক্সে থাকছে কনডমের প্যাকেট এবং গর্ভনিরোধক ওষুধের পাতা। নববধূ অন্তঃসত্ত্বা কিনা, তা পরীক্ষা করার সরঞ্জামও থাকবে এতে।

নবদম্পতিদের মধ্যে সুরক্ষিত যৌনজীবন নিয়ে সচেতনতা বাড়াতে সেই কিটের মধ্যে থাকছে নির্দিষ্ট কিছু নির্দেশিকাও। ওড়িশা রাজ্যবাসীকে পরিবার-পরিকল্পনার বিষয়ে সতর্ক করতেই এই উদ্যোগ।

ওড়িশা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের কর্মকর্তা বিজয় পানিগ্রাহী বলেছেন, ‘সরকার রাজ্যে পরিবার পরিকল্পনা কর্মসূচিকে আরও শক্তিশালী করতেই এই প্রকার কিট বিতরণ করার কর্মসূচি নিয়েছে। গ্রাম এবং শহর, সব স্তরেই এই প্রকল্পটি বাস্তবায়িত করা হবে। চলতি বছরের সেপ্টেম্বর মাস থেকে এই প্রকল্পের আওতায় কিট বিতরণের প্রক্রিয়া চালু করা হবে।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here