রাশিয়ার পক্ষে যুদ্ধরত ভাড়াটে আধাসামরিক বাহিনী ওয়াগনার গ্রুপ দেশটিতে সশস্ত্র বিদ্রোহ করার চেষ্টা করছে বলে অভিযোগ করা হচ্ছে রাশিয়ার তরফ থেকে। এর ফলে মস্কোসহ অনেক শহরে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
রাশিয়ার রোস্তভ শহরের গভর্নর নাগরিকদের ঘরে থাকার আহ্বান জানিয়েছেন।
ওয়াগনারের শীর্ষ কমান্ডার ইয়েভগেনি প্রিগোঝিন দাবি করছেন, তার সৈন্যরা ইউক্রেনের সীমান্ত অতিক্রম করে রাশিয়ার অনেক জায়গায় প্রবেশ করেছে।
ইয়েভগেনির বিরুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগ ওঠার পর রাশিয়ার গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
টেলিগ্রামে প্রকাশিত একটি অডিও রেকর্ডিংয়ে ইয়েভগেনি প্রিগোঝিন বলেন, তার সৈন্যরা যখন সীমান্ত অতিক্রম করে, তখন সেখানে উপস্থিত সৈন্যরা তাদের আলিঙ্গন করে।
তিনি আরও দাবি করেন যে সীমান্তে রাশিয়ান সৈন্যরা তাকে থামানোর নির্দেশ দিয়েছিল, কিন্তু তিনি তা করেননি।






