Home ফিচার লেখক মানসিক স্বাস্থ্যসেবাই পারে সুবিধাবঞ্চিত শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ সৃষ্টি করতে

মানসিক স্বাস্থ্যসেবাই পারে সুবিধাবঞ্চিত শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ সৃষ্টি করতে

আমাদের দেশের সুবিধাবঞ্চিত  শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ সৃষ্টি করতে  মানসিক স্বাস্থ্যসেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কারন সুস্থ থাকার জন্য শারীরিক স্বাস্থ্য সেবার  পাশাপাশি মানসিক স্বাস্থ্য সেবা থাকাটাও খুবই  প্রয়োজন।

আমাদের দেশে হাজারো সুবিধাবঞ্চিত শিশু রয়েছে, এইসব শিশুদের শারীরিক স্বাস্থ্য সেবার পাশাপাশি মানসিক স্বাস্থ্য সেবা প্রদান করা হলে একসময় এরাও হয়ে উঠবে দেশ ও জাতির ভবিষ্যৎ।এরই লক্ষ্যে গত মঙ্গলবার ৫ জানুয়ারি  মাইন্ড ব্লোয়িং সাইকোলজিক্যাল টিম এর আয়োজনে এবং সেব দ্যা ফিউচার ফাউন্ডেশন মিরপুর ব্রাঞ্চ, এর সহায়তায় “মনের আড্ডা উইথ কিডস” একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই অনুষ্ঠানের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, সুবিধাবঞ্চিত শিশুরা কিভাবে নিজেদেরকে যৌন হয়রানি মত বিষয়গুলো থেকে রক্ষা করবে, কিভাবে নিজেদের শারিরিক যত্নের পাশাপাশি মনের যত্ন নিতে পারে সেই সম্পর্কে ধারণা দেওয়া, এবং আরো  অনেক অনেক সাইকোলজিকাল গেমের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদেরকে খেলার ছলে আনন্দ দেওয়ার মাধ্যমে শিশুদেরকে শেখানোর চেষ্টা করা হয় যে তারা  সমাজের বোঝা নয়। এছাড়াও কিভাবে নিজের মনকে ভালো রেখে  সমাজের সম্পদে পরিণত হতে হয়, এবং  সুবিধাবঞ্চিত শিশুরা কিভাবে সীমিত সুযোগ ভোগ করেও শান্তিতে বসবাস করতে পারে এইসব বিষয় সম্পর্কে আলোচনা করা হয়।

মাইন্ড ব্লোয়িং সাইকোলজিক্যাল টিম এর কাছে জানতে চাইলে তাদের  পক্ষ থেকে বলা হয় তারা দেশের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে তাদের মানসিক স্বাস্থ্য সেবা প্রদান এর মাধ্যমে সেই সব শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ এর দিকে নিয়ে গিয়ে দেশ ও জাতির সম্পদে পরিণত করতে চায়।

সর্বশেষ তাদের প্রত্যাশা মাইন্ড ব্লোয়িং একটি অলাভজনক মানসিক স্বাস্থ্য সেবা প্রদান কারি সেচ্ছাসেবী সংগঠন হওয়ায়, চাইলে  সকলেই এই সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে পথশিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে এগিয়ে আসতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here