Home জাতীয় মুন্সিগঞ্জে বাল্কহেড-ট্রলারের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

মুন্সিগঞ্জে বাল্কহেড-ট্রলারের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

0
27

মুন্সীগঞ্জের লৌহজংয়ে বাল্কহেডের সঙ্গে ট্রলারের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেনে। এ দুর্ঘটনায় আরও ৮ জন নিখোঁজ রয়েছেন। আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের রসকাঠি গ্রামের ডহরী খালে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ৩৩ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল মতিন জানান, সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের ৪৬ জন মানুষ পদ্মা নদীতে ঘুরতে যান। ঘুরা শেষে রাত সাড়ে ৮টার দিকে বাসায় ফেরার পথে বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে ট্রলারটি ডুবে যায়। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দিলে আমরা ঘটনাস্থলে এসে ৫ জনের মরদেহ উদ্ধার করি। এখনও ৮ জন নিখোঁজ রয়েছেন।

তিনি আরও জানান, ৩৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আমাদের ডুবরি টিম চলে আসছে। উদ্ধার তৎপরতা চলমান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here