Home জাতীয় মোবাইল না দেওয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

মোবাইল না দেওয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

0
57

সিরাজগঞ্জের বেলকুচি থেকে মাহফুজুর রহমান (১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি দক্ষিণপাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মাহফুজুর রহমান ওই গ্রামের আমিরুল ইসলামের ছেলে।

বেলকুচি থানার এসআই সাইমন বলেন, কিছুদিন পূর্বে মাহফুজুরকে তার বাবা একটি মোটরসাইকেল কিনে দেন। কয়েক দিন হলো সে নতুন মোবাইল কিনে দেওয়ার জন্য তার বাবাকে চাপ সৃষ্টি করে আসছিল।

মোবাইল কিনে দিতে দেরি হওয়ায় বুধবার রাতের কোনো এক সময় বাড়ির পাশে আম গাছের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। বৃহস্পতিবার সকালে গাছের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় পরিবারের সদস্যরা। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here