রামচন্দ্রপুরে ৬ বোতল বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

0
22

স্টাফ রিপোর্টার : কুমিল্লা মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের উত্তর বাখরাবাদ (কলেজ পাড়া)
থেকে ৬ বোতল বিদেশি মদসহ মাসুদুর রহমান(৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।
মামলা সূত্রে জানা যায় যে,

গত রোববার গভীর রাতে এস আই ওবায়দুল হকের নেতৃত্বে এ এস আই মোঃ ছিদ্দিকুর রহমান ও মাসুদুল হকসহ একদল পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে অভিযুক্ত আসামী মাসুদুর রহমানের
চৌ চালা টিনের বসত ঘর থেকে ৬ বোতল বিদেশি মদসহ তাকে গ্রেফতার করা হয়, সে বি চাপিতলা গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন আমরা গোপন সংবাদের ভিত্তিতে ৬ বোতল বিদেশি মদসহ মাসুদুর রহমান নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজ করে সোমবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে   পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here