Home জাতীয় রাষ্ট্রপতি হয়ে প্রায় বন্দী জীবনযাপন করেছি: আবদুল হামিদ

রাষ্ট্রপতি হয়ে প্রায় বন্দী জীবনযাপন করেছি: আবদুল হামিদ

0
17
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘রাজনীতি করতে গিয়ে আমি বিভিন্ন সরকারের সময় জেল খেটেছি। আমাদের সরকার ক্ষমতায় যাওয়ার পর রাষ্ট্রপতি হয়ে প্রায় বন্দী জীবনযাপন করেছি। আপনাদের কাছে খুব একটা আসতে পারিনি।’
গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় কিশোরগঞ্জের অষ্টগ্রামের রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটরিয়ামে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও বিভিন্ন পেশাজীবীর সঙ্গে আয়োজিত এক মতবিনিমিয় সভায় এ কথা বলেন মো. আবদুল হামিদ।
অবসর পরবর্তী পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতি বলেন, ‘আমি রাষ্ট্রপতি পদ থেকে অবসর নিয়ে আবারও আপনাদের মাঝে ফিরে আসব। প্রত্যেক ইউনিয়নে জনসভা করব, সবার বাড়ি বাড়ি যাব। সবার সঙ্গে দেখা করে প্রাণ ভরে গল্প করব ইনশাল্লাহ।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here