Home জাতীয় শিবচরে এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে বাস খাদে, নিহত ১৬

শিবচরে এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে বাস খাদে, নিহত ১৬

0
120

মাদারীপুরের শিবচরে কুতুবপুর এলাকায় এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়েছে। এতে ঘটনাস্থলেই ১৪ জন মারা গেছেন। পরে হাসপাতালে নেয়ার পথে আরও দুজনের মৃত্যু হয় বলে খবর পাওয়া গেছে।

আজ রোববার সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৩০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি আবু নাঈম মো. মোফাজ্জেল হক জানান, সকালে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস কুতুবপুর এলাকায় পদ্মা সেতুর আগে এক্সপ্রেসওয়ে থেকে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসটি দুমড়েমুচড়ে যায়। বাসের মধ্যে থেকে ১৪ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছেন বহু। হতাহতের সংখ্যা বাড়তে পারে। উদ্ধারকাজ চলছে। বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here