Home প্রচ্ছদ শুঁটকি মাছ কি উপকারী না ক্ষতিকর, যা বলছেন পুষ্টিবিদ

শুঁটকি মাছ কি উপকারী না ক্ষতিকর, যা বলছেন পুষ্টিবিদ

0
51
সাধারণ তাজা মাছকে কেঁটে ভালো করে রোদে শোকানের পর মাছ থেকে জলীয় অংশ শুকিয়ে যায়। এতে ওই মাছে আর মাইক্রো অর্গানিজম জন্মানোর সম্ভাবনা থাকে না। এই প্রক্রিয়ায় দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায় মাছকে। যাকে বলা হয় শুঁটকি।
শুঁটকি মাছ প্রায় সব মানুষেরই পছন্দের একটি খাবার। এটি বিভিন্নভাব খাওয়া হয়, যেমন―ভর্তা বা ভুনা করে, মৌসুমী সবজির সঙ্গে ঝোল কিংবা ভাজি করেও খেয়ে থাকেন কেউ। তাজা মাছের উপকারিতার কথা কম-বেশি হয়তো সবারই জানা। কিন্তু শুঁটকি মাছে কোনো উপকারিতা রয়েছে কিনা বা এটি খাওয়া ক্ষতিকর কিনা, তা অজানা অনেকের। চট্টগ্রাম ল্যাবএইড ও পার্ক ভিউ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডের কনসালট্যান্ট পুষ্টিবিদ হাসিনা আকতার লিপি শুঁটকি মাছ নিয়ে দেশের একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। এবার তাহলে এ ব্যাপারে জেনে নেয়া যাক।
উপকারিতা: শুঁটকি মাছে ৮০ থেকে ৮৫ শতাংশ প্রোটিন থাকে। ফলে ডিমের বিকল্প হিসেবে খেতে পারেন এটি। অন্তঃসত্ত্বা নারী, ক্ষীণকায় ব্যক্তির জন্যও উপকারী। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় শুঁটকি খাওয়ার ফলে রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি পায়। আবার সঠিক মাত্রায় সোডিয়াম থাকায় রক্তচাপও নিয়ন্ত্রণে রাখে। বিশেষ করে যারা হাইপার টেনশনে ভুগছেন, তারা নিয়মিত শুঁটকি মাছ খেতে পারেন।
শুঁটকি পটাশিয়াম সমৃদ্ধ হওয়ায় শরীরে পানির সমতা বজায় রাখে। হৃৎপিণ্ডের স্বাভাবিক কাজকর্মেও সহায়তা করে। এতে ফসফরাস ভালো পরিমাণে থাকায় শরীরের হাড়, দাঁত ও ডিএনএ এবং আরএনএ গঠনে বিশেষ ভূমিকা রাখে। এছাড়া শুঁটকিতে কোলেস্টেরল ও স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ কম থাকায় নির্দ্বিধায় খেতে পারেন। আর যারা ওজন কমাতে চান, তারা নিয়মিত খেতে পারেন। কারণ এতে ক্যালোরি খুবই কম থাকে।
কারা খাবেন না: শুঁটকি মাছের যেমন উপকারিতা রয়েছে, তেমনি কিছু ক্ষতিকর দিকও রয়েছে। যাদের কিডনিজনিত সমস্যা এবং রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি, তাদের শুঁটকি মাছ না খাওয়াই ভালো। এছাড়া যাদের শুঁটকি মাছ খাওয়ার পর কোনো সমস্যা হয়, তাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া না খাওয়াই ভালো।
সারাদিনের সর্বশেষ খবর পেতে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন চ্যানেল 24 অ্যাপ-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here