Home খেলা শ্বাসরুদ্ধকর ম্যাচে টাইব্রেকারে জয় মেসিদের

শ্বাসরুদ্ধকর ম্যাচে টাইব্রেকারে জয় মেসিদের

0
27

ম্যাচের বয়স তখন ৬৮। এফসি ডালাসের কাউন্টার অ্যাটাক সামাল দিতে গিয়ে নিজেদের জালেই বল জড়ান ইন্টার মায়ামির রবার্ট টেইলর। স্বাগতিক ডালাস তখন এগিয়ে ৪-২ গোলের ব্যবধানে। তখনই হয়ত লিগ কাপ থেকে ইন্টার মায়ামির বিদায় দেখে ফেলেছিল অনেকেই। যুক্তরাষ্ট্রে লিওনেল মেসির প্রথম হারের উত্তাপ টের পাচ্ছিলেন সবাই।

কিন্তু মাঠে যখন মেসি, তখন হাল ছাড়ার আর উপায় কি! মেসি লিখলেন আরও একটি প্রত্যাবর্তনের গল্প। বামপ্রান্তে তার ফ্রিকিক থেকে এসেছে আত্মঘাতী গোল আর ডানপ্রান্তের ফ্রিকিক থেকে নিজেই করেছেন অবিশ্বাস্য এক গোল। শেষ পর্যন্ত ৪-৪ সমতায় থাকা ম্যাচ গড়িয়েছে টাইব্রেকে। যেখানে ডালাসকে ৫-৩ ব্যবধানে হারিয়ে লিগ কাপের কোয়ার্টার ফাইনালে গিয়েছে মেসির ইন্টার মায়ামি।

লিগ কাপের শেষ ষোলর ম্যাচে প্রথমবারের মত প্রতিপক্ষের মাঠে দেখা গেল মেসির ঝলক। এদিন একসঙ্গে মাঠে নেমেছিল তিন সাবেক বার্সা তারকা মেসি-সার্জিও বুসকেতস এবং জর্দি আলবা। ম্যাচের ৬ মিনিটেই দেখা গেল চিরচেনা সেই মেসি-আলবা রসায়ন। বাম প্রান্ত থেকে আলবার পাসে দারুণ এক গোল করে দলকে এগিয়ে দেন এলএমটেন।

শুরুতেই গোল হজম করে নিজেদের খেলার ধরণই পালটে ফেলে প্রতিপক্ষ এফসি ডালাস। পাঁচজন ডিফেন্ডার নিয়ে পুরোপুরি কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবলে মনোযোগ দেয় তারা। তাতে সফলতাও এসেছে হাতে নাতে। ৩৭ মিনিটে ফাকুন্দো কুইগনন আর ৪৫ মিনিটে বেনার্ড কামুঙ্গোর গোলে ২-১ এর লিড পায় ডালাস।

২-১ ব্যবধানে দ্বিতীয়ার্ধ শুরু করে আবারও চাপের মুখে পড়ে মায়ামি। ডালাসের কাউন্টার অ্যাটাক আরও একবার এগিয়ে দেয় তাদের। ৬৩ মিনিটে অ্যালান ভালেস্কোর গোলে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে পড়ে সফরকারীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here