Home বিনোদন সুখবর দিলেন পরীমনি

সুখবর দিলেন পরীমনি

0
55

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি। অনাগত সন্তানের অপেক্ষায় এখন দিন কাটছে তার। এর মধ্যে আবার স্বামী শরিফুল রাজের পরপর দুই সিনেমা ‘পরাণ’ ও ‘হাওয়া’র জয়ধ্বনিতে বেশ ফুরফুরে মেজাজে আছেন এই অভিনেত্রী। এর মাঝেই জানালেন সুখবর।

পর্দার বাইরে থাকা এই অভিনেত্রীকে খুব শিগগিরই দেখা যাবে সিনেমা হলে। পরীর নতুন সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সেন্সর ছাড়পত্র পেয়েছে। আর এখন চলছে মুক্তির প্রস্তুতি। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার নির্মাতা আবু রায়হান জুয়েল ও পরীমনি নিজেও।

 

নির্মাতার ভাষ্য, ‘গতকাল মঙ্গলবার ছবিটি সেন্সর বোর্ডের সদস্যরা দেখেছেন। ছবিটি নিয়ে তারা বেশ প্রশংসা করেছেন। আশা করি, দু-একদিনের মধ্যেই সেন্সর ছাড়পত্র হাতে পাব। তবে মৌখিকভাবে আমাকে বিষয়টি জানানো হয়েছে।’

২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদানে নির্মিত হয়েছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। এতে পরীর বিপরীতে অভিনয়ে করেছেন সিয়াম আহমেদ। আরও আছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, মুনিরা মিঠু, কচি খন্দকার, আশিষ খন্দকারসহ ১৮ জন শিশুশিল্পী।

লেখক ও শিক্ষক মুহাম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটি। এর চিত্রনাট্য করেছেন জাকারিয়া সৌখিন।

এদিকে, চলতি মাসের শেষ দিকে আরও একটি সুখবর দিবেন পরী-রাজ দম্পতি। আগামী ২৮ তারিখ তাদের ঘরে আসছে নতুন অতিথি, চিকিৎসকের বরাত দিয়ে সে কথা ইতোমধ্যেই জানিয়েছেন পরীমনি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here