Home বাংলাদেশ স্কুলশিক্ষিকাকে লাঞ্ছিত করা সেই ট্রেন পরিচালক সাময়িক বরখাস্ত

স্কুলশিক্ষিকাকে লাঞ্ছিত করা সেই ট্রেন পরিচালক সাময়িক বরখাস্ত

0
22

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ার রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে শিক্ষিকা ও ছাত্রীকে মারধর করা পরিচালক আব্দুলাহ আল মামুনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার মাসুদ রানা।

তিনি জানান, গত শুক্রবার স্টেশনে ট্রেনে উঠতে না পেরে পরিচালকের কক্ষে উঠতে চাওয়ায় এক স্কুলশিক্ষিকাকে লাথি মারার অভিযোগ উঠেছিল ট্রেন পরিচালক আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে। এ সময় ওই শিক্ষিকার সঙ্গে থাকা এক ছাত্রী ঘটনার প্রতিবাদ করলে তাকে রড দিয়ে পেটান তিনি।

গত শুক্রবার সকালে খুলনা থেকে আসা বেনাপোলগামী ‘বেতনা এক্সপ্রেস’ ট্রেনটি নওয়াপাড়া রেলওয়ে স্টেশনে পৌঁছালে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় লাঞ্ছিত স্কুলশিক্ষিকা ওইদিন সন্ধ্যায় নওয়াপাড়া রেলওয়ে স্টেশন ও অভয়নগর থানায় একটি লিখিত অভিযোগ দেন। এই ঘটনায় ওই ট্রেনপরিচালক আবদুল্লাহ আল মামুনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেন এক চিঠিতে তাকে সাময়িক বরখাস্ত করেন।

নওয়াপাড়া রেলওয়ে স্টেশনের মাস্টার মো. মাসুদ রানা আজ রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার সকালে নওয়াপাড়া রেলওয়ে স্টেশনে দুই যাত্রীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় ট্রেন পরিচালক আবদুল্লাহ আল মামুনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনা তদন্তে কমিটি গঠনের প্রক্রিয়া চলছে।

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ার রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে শিক্ষিকা ও ছাত্রীকে মারধর করা পরিচালক আব্দুলাহ আল মামুনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার মাসুদ রানা।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here