বাংলা হিপহপ গানের রাজ্যে ” স্টোয়িক ব্লিস ” এক জ্বলমলে নক্ষত্রের নাম | হিপহপের এই ব্যান্ডটি প্রায় বিশ বছর আগে ” আবার জিগায় ” নামের একটি গান দিয়ে তরুণ তথা বাংলাদেশকে মুগ্ধ করেছিল | সেই উম্মাদনার রেশ ধরে আগামী ৩১ অক্টোবর ২২ , তাদের নতুন অ্যালবাম ” অসীমিত ” বের হচ্ছে | এই ” অসীমিত ” অ্যালবামে ” জুয়েদ রোদ্দুর” গান লিখেছেন চারটি | অ্যালবামের মোট আটটি গানের মধ্যে চারটি গান জুয়েদের | মাধুরী , দখিনা , বাঁধন , নিশিদিন , নামের গান গুলোতে জুয়েদ তার মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন | সুন্দর , সাবলীল এবং আধুনিক কথা দিয়ে গান চারটি সাজানো হয়েছে | প্রতিটি গানেই নতুনত্বের ছোঁয়া আছে | জুয়েদের গানে পরিপাটির একটা বিষয় থাকে | থাকে নতুন নতুন শব্দ , গল্পের ধারা এবং উপস্থাপনার ঢং সব মিলিয়ে একটা চমৎকার বৈচিত্রময়তা থাকে | জুয়েদের গান তাই সুরের পর দারুন উপভোগের বিষয় হয়ে দাঁড়ায় | পপ , হিপহপ , আধুনিক , আইটেম সং , সবধরণের গান লিখেন জুয়েদ রোদ্দুর | নিউ ইয়র্ক সহ বাংলাদেশের অনেকেই তার গান করেছেন | জুয়েদ মূলত কবিতা লিখেন | নিউ ইয়র্কের সব পত্রিকায় তার কবিতা প্রকাশ হয় | কবিতা লিখেন ” সৈয়দ আহমদ জুয়েদ ” এই নাম দিয়ে | গানের ক্ষেত্রে ” জুয়েদ রোদ্দুর ” নাম কেন ? এমন প্রশ্নের উত্তরে জুয়েদ বলেন – রোদ্দুর মানে রোদের আলো | এখানে জুয়েদের আলোয় আলোকিত হউক এমন একটা প্রয়াস থেকে ” রোদ্দুর ” নামটি নেওয়া | স্টোয়িক ব্লিসের সাথে প্রায় চার বছর ধরে গান লিখছেন জুয়েদ |

আগামীতে স্টোয়িক ব্লিসের আরো অনেক গান আসবে যা অনেক গুলো গানই জুয়েদের লিখা | জুয়েদ সম্পর্কে স্টোয়িক ব্লিসের ভোকাল কাজী রহমান বলেন -— জুয়েদ ভাই খুব মেধাবী গীতিকার | আমি উনার গানে সুর করে এবং গান করে মজা পাই | সে কারণে আমাদের আসছে অ্যালবাম ” অসীমিত ” তে উনার লিখা চারটি গান আমরা রেখেছি | আমরা আর জুয়েদ ভাই একটি পরিবারের মতো | ” অসীমিত ” অ্যালবামের পরের অ্যালবাম গুলোতেও আমরা একসাথে থাকবো আশা করছি | লিট্ স্লিক বলেন -— আমরা জুয়েদ ভাই এবং তার লেখা ভালোবাসি | গানের লিখনিতে তার চিন্তা চেতনা খুব আধুনিক | যার কারণে জুয়েদ ভাইয়ের লিখা গান করতে খুব ভালো লাগে | স্টোয়িক ব্লিসের একমাত্র ফিমেল ভোকাল সিলমা রহমান বলেন -— জুয়েদ ভাই অসাধারণ প্রতিভাবান গীতিকার | তার সাথে কাজ করে খুব আনন্দিত আমরা | নতুন কিছু লিরিক্স আমরা জুয়েদ ভাইয়ের মাধ্যমে পেয়েছি যা সত্যিই অসাধারণ || পরিশেষে স্টোয়িক ব্লিসের সদস্যদের সাথে একমত রেখে জুয়েদ রোদ্দুর নামের সৃষ্টিশীল এই মানুষটির সার্বিক মঙ্গল কামনা করছি যাতে বাংলা গান আরো প্রসার লাভ করে এবং বাংলা গান জুয়েদ রোদ্দুর এর হাত ধরে এগিয়ে যাক বহুদূর | শুভকামনা তার জন্য আমাদের সব সময় ||






