Home জাতীয় হিলি স্থলবন্দরে ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ

হিলি স্থলবন্দরে ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ

0
135
ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ৬ দিন বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। চলবে আগামী সোমবার পর্যন্ত। গতকাল মঙ্গলবার হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলা হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান লিটন জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ বুধবার থেকে আগামী সোমবার পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার দুই দেশের ব্যবসায়ীরা আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়ায় এ বন্দর দিয়ে টানা ছয় দিন আন্তঃসীমান্ত বাণিজ্য বন্ধ থাকবে। আগামী ২৫ এপ্রিল থেকে পুনরায় শুরু হবে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম, বলেন তিনি।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুল বলেন, ‘প্রতিদিনই সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত হিলি ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম স্বাভাবিক থাকে। ফলে ইমিগ্রেশনের কার্যক্রম সরকারি ছুটির আওতামুক্ত। তাই ঈদুল ফিতরের কারণে স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট ব্যবহার করে পাসপোর্টধারী যাত্রীরা ভিসা নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারবেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here