Home আন্তর্জাতিক বিশ্বে করোনায় মৃত চার লাখ ১৩ হাজারের বেশি

বিশ্বে করোনায় মৃত চার লাখ ১৩ হাজারের বেশি

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা আজ বুধবার সকালে বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ১৩ হাজারের বেশি।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে বিশ্বের ৭৩ লাখ ১৬ হাজার ৮২০ জন। তাদের মধ্যে বর্তমানে ৩৩ লাখ ৬৯৩ জন চিকিৎসাধীন এবং তাদের মধ্যে ৫৪ হাজার ২২ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৩৬ লাখ দুই হাজার ৫০২ জন সুস্থ হয়ে উঠেছে এবং চার লাখ ১৩ হাজার ৬২৫ জন রোগী মারা গেছে।

গত বছরের ডিসেম্বরের চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে গতকাল মঙ্গলবার পর্যন্ত মোট ৯৭৫  জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গতকাল পর্যন্ত মোট ৭১ হাজার ৬৭৫ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। গত ৮ মার্চ দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here