ফায়ার সার্ভিসকে সহায়তায় সেনা, বিজিবি ও র‍্যাব

0
136
রাজধানীর নিউ মার্কেট এলাকার নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল কাজ করছে।
আজ শনিবার সকাল পৌনে ৭টার দিকে সেনাবাহিনীর দলটি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এ ছাড়া আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি র‌্যাব, পুলিশ ও বিজিবিকে কাজ করতে দেখা যায়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নিউ মার্কেটের আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনা ও বিমানবাহিনীর অগ্নি নির্বাপণী সাহায্যকারী দল যুক্ত হয়েছে। পাশাপাশি বিমানবাহিনীর হেলিকপ্টার প্রস্তুত রয়েছে। এ ছাড়া নৌবাহিনীও এতে যুক্ত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here