ব্রুকের সেঞ্চুরিতে হায়দ্রাবাদের জয়, পারলেন না রিংকু

0
146
২২৯ রানের বিশাল লক্ষ্য। কলকাতা নাইট রাইডার্সের গত ম্যাচের নায়ক রিংকু সিংয়ের সামনে এবারও ছিল অসম্ভবকে সম্ভব করার চ্যালেঞ্জ। তবে শেষ পর্যন্ত আর পারলেন না এই বাঁহাতি। হ্যারি ব্রুকে সেঞ্চুরিতে কলকাতাকে ২৩ রানে হারিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ।
গতকাল রাতে ইডেন গার্ডেন্সে আইপিএলের ১৯তম ম্যাচে প্রথমে ব্যাট করা হায়দ্রাবাদ নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২২৮ রান করে। জবাবে ৭ উইকেট হারিয়ে ২০৫ রানে থামে কলকাতা।
২২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কলকাতার শুরুটা ভালো হয়নি। ভুবনেশ্বর কুমারের করা ইনিংসের তৃতীয় বলে ব্যক্তিগত শূন্য রানে ফিরে যান রহমানউল্লাহ গুরবাজ। এ ম্যাচে বাংলাদেশি সমর্থকরা অপেক্ষায় ছিলেন লিটন দাসের আইপিএল অভিষেকের। তবে আফগান ব্যাটার গুরবাজকেই দলে নেওয়া হয়।
২১ বলে ৩৬ রান করে আরেক ওপেনার মায়াঙ্ক মারকান্ডের বলে মাঠ ছাড়েন নারায়ন জগাদেশান। তার আগে চতুর্থ ওভারে মার্কো জানসেনের বলে জোড়া আঘাত পায় কলকাতা। ভেঙ্কাটেশ আইয়ার ও সুনীল নারাইন দ্রুত ফিরে গেলে চাপে পড়ে কলকাতা। তবে অধিনায়ক নিতীশ রানার ৪১ বলে ৭৫ ও রিংকু সিংয়ের ৩১ বলে অপরাজিত ৩১ বলে ৫৮ রানে দলটিকে স্বপ্ন দেখালেও জয় পাইয়ে দেয়নি।
হায়দ্রাবাদের বোলার জানসেন ও মারকান্ডে ২টি করে উইকেট পান।
টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার হ্যারি ব্রুকের অপরাজিত সেঞ্চুরিতে বড় সংগ্রহ পায় হায়দ্রাবাদ। ইংলিশ এই ব্যাটারের হাত ধরে এবারের আইপিএল প্রথম সেঞ্চুরির দেখা পেল। তিনি মাত্র ৫৫ বলে ১২টি চার ও ৩টি ছক্কায় ১০০ রানে অপরাজিত থাকেন। এছাড়া অধিনায়ক এইডেন মার্করাম ২৬ বলে ৫০ ও অভিষেক শর্মা ৩২ রান করেন।
কলকাতা বোলার আন্দ্রে রাসেল ৩টি উইকটে দখল করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here