রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, আরসার শীর্ষ সন্ত্রাসীসহ নিহত ২

0
125
কক্সবাজারের উখিয়ায় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি (আরসা) সদস্যদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। আজ শুক্রবার দুপুর ২টার দিকে উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
এ সময় আরসা সদস্যদের গুলিতে নূর হাবা (৫০) নামে এক পথচারী ও পুলিশের গুলিতে আরসার সদস্য মো. হাসিম (৩২) নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই পুলিশ সদস্য। এ ঘটনায় অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ১৭ নম্বর ব্লকে মসজিদের পাশে আরসা সন্ত্রাসী লালুর নেতৃত্বে ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী অবস্থান করছিল। খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরসার সন্ত্রাসীরা গুলি ছোড়ে। তাদের গুলিতে নুর হাবা নামে এক রোহিঙ্গা নারী নিহত হয়। তিনি ওই ক্যাম্পের নুরুল ইসলামের স্ত্রী। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এ সময় পালানোর সময় আরসা সন্ত্রাসী সাদেককে একটি অস্ত্রসহ আটক করা হয়। পরে ঘটনাস্থলে আরসার শীর্ষ সন্ত্রাসী হাসিমের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় পুলিশের  দুই সদস্য আহত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here