রাশিয়ার দুর্বলতা সুস্পষ্ট, বললেন জেলেনস্কি

0
19

রাশিয়ার সামরিক বাহিনীর হয়ে লড়াই করে আসা বেসরকারি ভাড়াটে বাহিনী ওয়াগনার দেশের ভেতরে আকস্মিক বিদ্রোহের ঘোষণা দেওয়ায় কিছুটা উল্লাসই প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার ওয়াগনারের বিদ্রোহের ঘোষণার পর দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, ‘রাশিয়ার দুর্বলতা সুস্পষ্ট হয়েছে।’

জেলেনস্কি বলেছেন, মস্কো ইউক্রেনে তার সৈন্য ও ভাড়াটে সৈন্যদের যত দীর্ঘসময়ের জন্য রাখবে, দেশের ভেতরে বিশৃঙ্খলা তত বেশি হবে।

ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন মস্কোর সামরিক নেতৃত্বকে অপসারণে বিদ্রোহের ঘোষণা দেওয়ার পর শনিবার বার্তা আদানপ্রদানের অ্যাপ টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেছেন।

জেলেনস্কি লিখেছেন, ‘রাশিয়ার দুর্বলতা সুস্পষ্ট। পুরোমাত্রার দুর্বলতা।’

‘আর রাশিয়া যত দীর্ঘসময় আমাদের মাটিতে তার সৈন্য ও ভাড়াটে সৈন্যদের রাখবে, নিজ দেশে বিশৃঙ্খলা, যন্ত্রণা এবং সমস্যা তত বেশি বাড়বে।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here