Home ফিচার বিএনপি কার্যালয়ের মূল ফটকে তালা, সতর্ক অবস্থানে পুলিশ

বিএনপি কার্যালয়ের মূল ফটকে তালা, সতর্ক অবস্থানে পুলিশ

0
30
তিন দিনের অবরোধের প্রথম দিনে মঙ্গলবার (৩১ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলছে। ফটকের সামনের রাস্তায় পুলিশের সশস্ত্র অবস্থান দেখা গেছে। তবে কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের কাউকে দেখা যায়নি বলে জানা গেছে।
জানা গেছে, এদিন সকালে কেন্দ্রীয় কার্যালয়ে কাউকে ঢুকতে দিচ্ছে না পুলিশ। এছাড়া নয়াপল্টনের আশপাশ এলাকায় বিভিন্ন মোড়ে পুলিশের সতর্ক অবস্থান দেখা গেছে।
পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান গণমাধ্যমকে বলেন, বিএনপির ডাকা অবরোধকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে, সে জন্য পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। নয়াপল্টনসহ পুরো এলাকায় পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।
বিএনপির অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ মহিদ উদ্দিন গণমাধ্যমকে বলেন, আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেব। আর দুষ্কৃতকারীরা আবারও যেন কিছু না করতে পারে সেই লক্ষ্যে ইতোমধ্যে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here