Home জাতীয় সিইসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

সিইসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

0
21
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তিনি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক করেন।
মঙ্গলবার (৩১ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সকাল ১০টায় এ বৈঠক শুরু হয়। বৈঠকে মার্কিন দূতাবাসের কর্মকর্তা আর্তুরো হাইনসও উপস্থিত ছিলেন।
ধারণা করা হচ্ছে, এ বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
এর আগে চলতি বছরের ১ আগস্ট প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রদূত পিটার হাস। বৈঠক শেষে কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ প্রয়োজন। যে সংকট বিরাজ করছে তা রাজনৈতিক। এর সঙ্গে আমাদের কাজের কোনো সংঘাত নেই। কিন্তু এ সমস্যাগুলো যদি রাজনৈতিকভাবে সমাধান হয়ে যায়, তাহলে আমাদের জন্য নির্বাচন আয়োজন অনেক কমফোর্টেবল হবে।
ওই বৈঠক শেষে পিটার হাস সাংবাদিকদের বলেন, অবাধ, সুষ্টু ও শান্তিপূর্ণ নির্বাচনে যুক্তরাষ্ট্রের আগ্রহ রয়েছে। এছাড়া সিইসির সঙ্গে বৈঠকে আরপিওর সর্বশেষ সংশোধন, নতুন দল নিবন্ধনসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here