বিভিন্ন মার্কেটে আগুনের ঘটনা ষড়যন্ত্র নাকি নাশকতা, তা খতিয়ে দেখতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দেশব্যাপী গুরুত্বপূর্ণ মার্কেটগুলোতে নজরদারি বাড়ানোর কথাও বলেন তিনি।
আজ শনিবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগ স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভার শুরুতে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বেলা ১১টার দিকে গণভবনে এই সভা অনুষ্ঠিত হয়।
শুরুতেই অগ্নিকাণ্ডের সঙ্গে বিএনপি-জামায়াতের অগ্নি-সন্ত্রাসের বিষয়টি জড়িত আছে কি না তা তদন্ত করে দেখার কথা জানান শেখ হাসিনা। তিনি বলেন, ‘তারা অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটিয়ে ভিন্ন পন্থা অবলম্বন করছে কি না তা খতিয়ে দেখতে হবে।’










