Home জাতীয় আধুনিক প্রযুক্তিসম্পন্ন সশস্ত্র বাহিনী গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

আধুনিক প্রযুক্তিসম্পন্ন সশস্ত্র বাহিনী গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

বাংলাদেশ যুদ্ধ চায় না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কেউ হামলা করতে চাইলে তা প্রতিহত করার সক্ষমতা থাকতে হবে। যুগের সঙ্গে তাল মিলিয়ে আমরাও আধুনিক প্রযুক্তিসম্পন্ন সশস্ত্র বাহিনী গড়ে তুলতে চাই। হামলা হলে যেন যথাযথভাবে তার মোকাবিলা করতে পারি।
প্রধানমন্ত্রী বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছিল তখন করোনার ধাক্কা, একটি বড় আঘাত। সমুদ্র সীমা ও এর সম্পদ রক্ষায় আরও প্রযুক্তিজ্ঞান সম্পন্ন হয়ে গড়ে উঠতে হবে নৌবাহিনীকে। এ সময় করোনা থেকে নিজেদের সুরক্ষিত রেখে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান সরকার প্রধান।
করোনা পরিস্থিতি সত্ত্বেও শান্তি ফেরাতে জাতিসংঘের আহ্বানে সাড়া দেয়ার দায়িত্বে বাংলাদেশ কখনো পিছপা হবে না বলেও উল্লেখ করেন শেখ হাসিনা। তিনি বলেন, সংঘাত নয়, শান্তি চায় বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সমুদ্রসীমায় আমাদের যে অধিকার, সেই অধিকার আমারা পেয়েছি। মিয়ানমার ও ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে আন্তর্জাতিক আদালতে মামলা করে আমাদের সমুদ্রসীমা অর্জন করেছি। এই সমুদ্রসীমা রক্ষা, সমুদ্র সম্পদ কাজে লাগানো, অর্থনীতিতে সমুদ্র সম্পদ কীভাবে ব্যবহার করব- সেগুলো আমাদের জানতে হবে। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বাংলাদেশ নৌ-বাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা সংগ্রাম এর কমিশনিং অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সূত্র : বাসস,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here