Home আন্তর্জাতিক উত্তেজনা কমাতে চীনে ব্লিঙ্কেন

উত্তেজনা কমাতে চীনে ব্লিঙ্কেন

0
19
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন আজ রোববার চীনে পৌঁছেছেন। দেশ দুইটির মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে অ্যান্টনি ব্লিঙ্কেনের এটি বিরল সফর।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় পাঁচ বছরের মধ্যে এই প্রথম শীর্ষ কোনো মার্কিন কূটনীতিক বেইজিং সফরে গেলেন। বিশ্বের শক্তিশালী দুই রাষ্ট্রের উত্তেজনা কমাতে ব্লিঙ্কেনের এ সফর বলে প্রতিবেদনে বলা হয়েছে।
দুই দিনের সফরে ব্লিঙ্কেন চীনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করবেন। দেশ দুটির মধ্যে বাণিজ্য, প্রযুক্তি, আঞ্চলিক নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে বড় ধরনের মতপার্থক্য রয়েছে। তবে সম্প্রতি দুই দেশই উত্তেজনা কমাতে চাইছে।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ব্লিঙ্কেনের চীন সফর করার কথা ছিল। কিন্তু সেইসময় মার্কিন আকাশে চীনা ‘গুপ্তচর’ বেলুন শনাক্ত হওয়া। এ নিয়ে দেশ দুইটির উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এর জেরে চীন সফর স্থগিত করেন ব্লিঙ্কেন।
বেইজিং সফরের আগে ব্লিঙ্কেন দেশটির রাজধানীতে বলেছেন, দুই দেশের মধ্যে পারস্পরিক ভুল–বোঝাবুঝি এড়ানোর উপায় বের করে দায়িত্বশীলতার সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চেষ্টা করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here