Home খেলা কোহলির বার্ষিক আয় ১০০০ কোটি ছাড়িয়েছে

কোহলির বার্ষিক আয় ১০০০ কোটি ছাড়িয়েছে

0
22
বর্তমান সময়ে ক্রিকেটের পোস্টার বয় বলতে বিরাট কোহলিকে বোঝানো হয়। তারকা এ ব্যাটার মাঠ ও মাঠের বাইরে বেশ জনপ্রিয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি শীর্ষে অবস্থান করছেন। ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা ২৫২ মিলিয়নের বেশি। এমনকি আয়ের দিক থেকে অন্য সব ক্রিকেটারকে ছাড়িয়ে গেছেন কোহলি। খবর এনডিটিভির।
স্টক গ্রোর ম্যাগাজিনে বলা হয়েছে, বিরাট কোহলির বার্ষিক আয় ১০৫০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৩ হাজার কোটি টাকার বেশি)। আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন এমন সবার থেকে ওপরে অবস্থান করছেন তিনি।
৩৪ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার ভারতীয় জাতীয় দলের ‘এ’ প্লাস ক্যাটাগরিতে রয়েছেন। এই চুক্তি থেকে তিনি ৭ কোটি রুপি পান। এছাড়া ম্যাচ ফি হিসেবে প্রতি টেস্ট ম্যাচে ১৫ লাখ, ওয়ানডেতে ৬ লাখ ও টি-টোয়েন্টিতে ৩ লাখ রুপি পান।
আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে খেলা এই তারকা চুক্তি অনুযায়ী প্রতি বছর ১৫ কোটি রুপি ঘরে তোলেন।
তবে কোহলির সবচেয়ে বেশি আয় হয় বিজ্ঞাপনী সংস্থা ও বিভিন্ন কোম্পানি দূত হিসেবে। তার সঙ্গে ব্লু ট্রাইব, ইউনিভার্সাল স্পোর্টসবিজ, এমপিএল ও স্পোর্টস কনভোর মতো প্রতিষ্ঠানের চুক্তি রয়েছে।
এছাড়া ১৮টি ব্র্যান্ড রয়েছে যাদের হয়ে বিজ্ঞাপনে কাজ করেন, যেখানে থেকে প্রতি প্রতিষ্ঠান থেকে বছরপ্রতি সাড়ে ৭ থেকে ১০ কোটি রুপি আয় করেন। এটি তাকে ভারতের বলিউড ইন্ডাষ্ট্রি ও ক্রীড়া তারকাদের মধ্যে সবচেয়ে ওপরে রেখেছে। ব্র্যান্ড এন্ড্রোসমেন্ট থেকে ১৭৫ কোটি রুপি আয় আসে।
সামাজিক যোগাযোগ মাধ্যমেও আয়ের দিক থেকে দাপট দেখাচ্ছেন কোহলি। তিনি ইনস্টাগ্রামে প্রতিটি পোস্টের জন্য ৮.৯ কোটি রুপি নেন। আর টুইটারে ২.৫ কোটি রুপি।
কোহলির মুম্বাইতে ও গুরুগ্রামে দুটি বাড়ি রয়েছে। যেগুলোর মূল্য যথাক্রমে ৩৪ ও ৮০ কোটি রুপি। এছাড়া দামি বেশ কয়েকটি গাড়ি রয়েছে, যেগুলোর মূল্য ৩১ কোটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here