Home রাজনীতি গণফোরামের সভাপতি কামাল, সম্পাদক রেজা

গণফোরামের সভাপতি কামাল, সম্পাদক রেজা

‌ড. কামাল হোসেনকে সভাপতি পদে পুনর্নির্বাচিত করে এবং প্রাক্তন অর্থমন্ত্রী প্রয়াত শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়াকে সাধারণ সম্পাদক করে পুনর্গঠিত কমিটি-২০১৯ ঘোষণা করেছে গণফোরাম।

রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে নতুন এক কমিটি ঘোষণা করেন কামাল হোসেন।

দীর্ঘ ৮ বছর পর গত ২৬ এপ্রিল গণফোরামের বিশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়। গত ৯ বছর ধরে গণফোরামের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন মোস্তফা মোহসীন মন্টু।

নতুন কমিটিতে নির্বাহী সভাপতি করা হয়েছে অ্যাডভোকেট সুব্রত চৌধুরীকে। তিনি আগের কমিটিতেও একই পদে ছিলেন। আর আগের কমিটির সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টুকে নতুন কমিটিতে ১ নম্বর সদস্য করা হয়েছে।

১৯৯২ সালে গণফোরাম গঠনের পর থেকে এখন পর্যন্ত মোট ৫ জন দলটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তারা আবুল মাল আবদুল মুহিত, প্রকৌশলী আবুল কাশেম, সাইফুদ্দিন আহমেদ মানিক, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী (ভারপ্রাপ্ত) ও সর্বশেষ ২০১১ সাল থেকে মোস্তফা মোহসীন মন্টু এ দায়িত্বে ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here