Home রাজনীতি জামায়াত ভেঙে নতুন প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ

জামায়াত ভেঙে নতুন প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ

জামায়াতে ইসলামীর সংস্কারপন্থি হিসেবে পরিচিত একটি অংশ দলটি থেকে বেরিয়ে নতুন রাজনৈতিক দল গড়ার লক্ষ্যে একটি প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করেছে।

‘জন আকঙ্ক্ষার বাংলাদেশ’ নামের এই প্ল্যাটফর্মের উদ্যোক্তারা বলছেন, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে ধারণ করে প্রতিশ্রুত বাংলাদেশ রাষ্ট্র গড়ে তুলতে হলে জাতীয় জীবনের সকল অর্জন ও ঐক্যের জায়গাগুলো সমন্বিত করে নতুন বাংলাদেশের ভিত্তি প্রস্তুত করা প্রয়োজন।

তারা বলছেন, ‘এটি প্রচলিত কোনো রাজনৈতিক ধারা বা দলের অনুসারী কিংবা অনুরক্ত নয়, এটা সম্পূর্ণ স্বাধীন উদ্যোগ ও একটি স্বতন্ত্র ধারা। জামায়াতে ইসলামীসহ বিদ্যমান কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক দল হবে সত্যিকার অর্থে ইনক্লুসিভ ও একটি ইতিবাচক বাংলাদেশ গড়ার নতুন রাজনৈতিক কার্যক্রম।’

শনিবার দুপুরে রাজধানীর বিজয়নগরে হোটেল ‘সেভেন্টি ওয়ান’ এ সংবাদ সম্মেলনে নতুন এ প্ল্যাটফর্ম গঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যত পরিকল্পনার লিখিত বক্তব্যে তুলে ধরেন প্লাটফর্মের সমন্বয়ক মজিবুর রহমান মঞ্জু। মঞ্জু এর আগে জামায়াতে ইসলামী ছাত্রসংগঠন ছাত্রশিবিরের সভাপতি ছিলেন।

নতুন দল গঠনের উদ্দেশ্যে পাঁচটি পৃথক কমিটি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এগুলো হচ্ছে রাজনৈতিক প্রস্তাবনার খসড়া প্রণয়ন কমিটি; জনসংযোগ ও অন্তর্ভুক্তি তত্ত্বাবধায়ন কমিটি; গণমাধ্যম, সামাজিক মাধ্যম ও তথ্য প্রযুক্তি বিষয়ক কমিটি; অর্থঞ সংগ্রহ সংক্রান্ত প্রস্তাবনা ও পরিকল্পনা কমিটি; সাংগঠনিক কাঠামো প্রস্তাবনা, কর্মকৌশল এবং পরিকল্পনা কমিটি।

মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘ঔপনিবেশিক শাসনামলেও দুবার গভীর সংকটকালে  জাতিকে নতুন পথ দেখিয়েছিলো  মুসলিম লীগ ও দ্বিতীয় পর্যায়ে আওয়ামী লীগ।  আর স্বাধীন বাংলাদেশে তেমন এক ক্রান্তিকালে  হাল ধরেছিলেন জিয়াউর রহমান।  প্রায় চারযুগ পরে আজ আবার আমাদের প্রিয় মাতৃভুমি তেমন আরেক বাক পরিবর্তনের সন্ধিক্ষনে। একাত্তরে যে আকাঙ্ক্ষার ভিত্তিতে স্বাধীন হয়েছিলো বাংলাদেশ, সে স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব নেওয়ার দায়িত্ববোধ করছি আমরা। ‘

তিনি বলেন, ‘জাতীয় জীবনের এতো গভীর সংকট স্বত্ত্বেও বিভিন্ন দল গোষ্ঠী ওধারা মতাদর্শিক বিভাজন এবং বিভক্তির কারনে ঐক্যবদ্ধ হতে পারছে না।  জাতীয় ঐক্য কখনোই কোনো দল এবং দলীয় আদর্শে বিশ্বাস স্থাপন করে সূচিত হয়না।  এরজন্য প্রয়োজন সকলের অস্তিত্ব, সমস্বার্থ ও মর্যাদা সুরক্ষায় সবার কাছে গ্রহনযোগ্য সর্বজনীন মুলনীতি।’ 

জামায়াতের ভেতর সংস্কারের প্রস্তাব দিয়েছিলেন। তা বাস্তবায়ন না হওয়ার কারনে নতুন রাজনৈতিক দল গঠন করছেন কি না-এমন প্রশ্নের উত্তেরে মঞ্জু বলেন, অতীতে যেখানে ভুমিকা রাখতে চেয়েছিলাম সেখানে যখন নেই, সেই বিষয়ে কথা না বলি। আমরা নতুন উদ্যোগ নিয়ে কাজ করছি। অতীতের সঙ্গে এর কোনো সম্পর্কে নেই। আমরা কোনো তত্ত্বের কথা বলবো না, অধিকারের কথা বলবো।নতুন দল গড়ার উদ্যোগ নিচ্ছেন, তাহলে জামায়াত ভেঙে যাচ্ছে-এই প্রশ্নে তিনি বলেন, আমরা ভাঙা গড়ায় বিশ্বাসী নই।

একাত্তরে ভুমিকার জন্য জামায়াতে ইসলামীর ক্ষমা চাওয়া উচিত কি না-এই প্রশ্নের জবাবে মঞ্জু বলেন, যে দলে এখন আর আমি নেই, সেই দলের সম্পর্কে কোনো কথা না বলাই ভালো।

জামায়াতের প্রিাক্তন নেতা ব্যারিস্টার রাজ্জাক এই উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত কি না-জানতে চাইলে নতুন দল গড়ার এই উদ্যোক্ত জানান, আমরা পরামর্শের জন্য যে কারো কাছেই যেতে পারি।

সংবাদ সম্মেলনে মজিবুর রহমান মঞ্জুর পাশে মেজর অব. আাবদুল ওহাব মিণার, অ্যাডভোকেট তাজুল ইসলাম, ব্যারিস্টার জুবায়েল আহমেদ ভুইয়া, মাওলানা আবদুল কাদের, মাওলানা তাজুল ইসলাম, গোলাম ফারুক, গৌতম দাস, ড. কামাল উদ্দিন, সোম্তফা নুর, নাজমুল হুদা অপুছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here