আজ ১২ ডিসেম্বর ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা জ্ঞাপন করেছে আইসিটি উদ্যোগতাদের একটি ফোরাম ‘আমরাই ডিজিটাল বাংলাদেশ’।
‘সত্য মিথ্যা যাচাই আগে ইন্টারনেটে শেয়ার পরে’ প্রতিপাদ্য নিয়ে আজ ১২ ডিসেম্বর ৩য় বারের মতো সারাদেশে পালিত হচ্ছে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯’ ।
‘আমরাই ডিজিটাল বাংলাদেশ ফোরাম’ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা জ্ঞাপন শেষে সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক আলোচনা সভা ও র্যালিতে অংশগ্রহণ করেন।
সংসদ ভবনের দক্ষিণ প্লাজা আয়োজিত আলোচনা সভা ও র্যালি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মহান জাতীয় সংসদের মাননীয় স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।র্যালিতে আরও অংশগ্রহন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত সদস্য প্রফেসর ড. মোঃ সাজ্জাত হোসেন।
সভা-সেমিনারের মধ্য দিয়ে সারাদেশে দিনটি উদযাপিত হচ্ছে। দিবস ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক সেজেছে সচেতনতামূলক ব্যানার ও ফেস্টুনে। সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগের পাশাপাশি কর্মসূচি হাতে নিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগও। এ বিভাগটির প্রতিপাদ্য ‘সংযুক্তিতে উৎপাদন দেশের হবে উন্নয়ন।’
দিবসটি উদযাপনের অংশ হিসেবে বিকেল তিনটায় রাজধানীর বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ডিজিটাল বাংলাদেশ কনসার্ট অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ২০১৭ সালের প্রথমবারের মতো এ দিনটি (১২ ডিসেম্বর) জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস হিসেবে উদযাপন করা হয়েছিল।২০১৭ সালের নভেম্বরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রথম জাতীয়ভাবে তথ্যপ্রযুক্তি দিবস পালনের প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছিল।২০০৮ সালের ১২ ডিসেম্বর রূপকল্প ২০২১ ঘোষণা করা হয়। যার মূল উপজীব্য ছিল ডিজিটাল বাংলাদেশ ভিশন। তাই জাতীয় তথ্যপ্রযুক্তি দিবস নির্ধারণে তখন এ বিষয়টিকেই ভিত্তি ধরা হয়েছে।ভিশনের সঙ্গে আরও সম্পৃক্ততা বাড়াতে নাম পরিবর্তন করে পরে ডিজিটাল বাংলাদেশ দিবস করা হয়।আর দেশব্যাপী নানা আয়োজনে ২০১৮ সাল হতে দিনটি ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ নামে পালন শুরু হয়।











