Home তথ্যপ্রযুক্তি ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ দিচ্ছে পিপলএনটেক

ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ দিচ্ছে পিপলএনটেক

বর্তমানে দৈনন্দিন জীবনের সফর সঙ্গী কম্পিউটার। এই কম্পিউটার পরিচালনা বা কম্পিউটারের কাজ করতে এখন সাইন্স , আর্টস, কমার্স বিভাগের কোনো ভেদাভেদ নাই। আপনি যে বিভাগের ছাত্রই হন না কেন দৈনন্দিন জীবনে চলার পথে আপনার অর্জন করতে হবে কম্পিউটার চালনার দক্ষতা। 

চাকরির বাজার বা অফিস আদালতগুলো আজকাল বেশিরভাগ কাজ পরিচালিত হয় কম্পিউটার দ্বারা। নিজেকে ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে অগ্রগামী করতে, এছাড়া চাকরির ক্ষেত্রে নিজের প্রমোশনের জন্য হলেও কম্পিউটারের বেসিক সম্পর্কে ধারণা রাখতে হবে।

তাই আপনাকে বেসিক ফান্ডামেন্টাল কোর্স এর ওপর সম্পূর্ণ ফ্রি প্রশিক্ষণ এর সুযোগ দিচ্ছে আইটি প্রতিষ্ঠান পিপলএনটেক।

তবে আপনি হয়ত ভাবতে পারেন কম্পিউটারের বেসিক কোর্স আর কিবা হতে পারে? পিসি / ল্যাপটপ অন অফ , গুগল/ইউটিউব চালনা, পেইন্ট করা এমন কিছু কাজ। আসলে কিন্তু তা নয়। বেসিক প্যাকেজেই রয়েছে বিভিন্ন ধরণের কাজ, যে কাজ করে আপনি নিজের ক্যারিয়ারও শুরু করতে পারেন। 

আর এই সব কাজ সম্পর্কে জানতে হলে আপনাকে যোগ দিতে হবে #পিপলএনটেকের “Computer Fundamental” কোর্সের ফ্রী ক্লাসে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here