আগামী ১২ ডিসেম্বর ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ পালন করবে সরকার। ২০১৭ সালে প্রথমবারের মতো ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস’ পালন করা হলেও এক বছর পর এ দিবসের নাম পরিবর্তন করা হলো।
বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে সাধুবাদ জানিয়ে আইটি বিশেষজ্ঞ অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন বিডিপলিটিকা কে বলেন ডিজিটাল বাংলাদেশ আজ দেশে-বিদেশে প্রশংসিত। দেশের মানুষ এই রূপকল্পের সুফল ভোগ করছে। সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে তথ্য প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে এদেশের শিক্ষা, চিকিৎসা, অর্থনীতি,কৃষি ও ব্যবসা ক্ষেত্রে টেকসই উন্নয়ন নিশ্চিত করাই হচ্ছে ডিজিটাল বাংলাদেশ এর উদ্দেশ্য।এ ছাড়াও ডিজিটাল বাংলাদেশ মানে তথ্য প্রযুক্তির সঠিক বাস্তবায়নের মাধ্যমে নতুন নতুন কর্মক্ষেত্র সৃষ্টি করে সব মানুষের জন্য কর্মসংস্থানের সমান সুযোগ তৈরী করা।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ হচ্ছে তথ্য প্রযুক্তির মাধ্যমে জনজীবনকে সহজ সাধ্য ও আরামদায়ক করে তোলা।











