Home বিনোদন নাজমুল ইভানের ‘মাননীয় সরকার গার্লফ্রেন্ড দরকার’

নাজমুল ইভানের ‘মাননীয় সরকার গার্লফ্রেন্ড দরকার’

0
45

বিনোদন প্রতিবেদক : এ সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী এফ এ প্রীতমের ভালোবাসা দিবস উপলক্ষে নতুন গান ‘মাননীয় সরকার গার্লফ্রেন্ড দরকার’ গানের মিউজিক ভিডিও এরই মধ্যে প্রকাশ পেয়েছে।
প্রীতমের সুর করা ও আবু রায়হানের লেখায়, সংগীতটি পরিচালনায় ছিলেন এম এ রহমান। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন নাজমুল ইভান। গানটিতে মডেল হয়েছেন সিয়াম ও অপ্সরা আফরোজ।
গানটি প্রসঙ্গে এফ এ প্রীতম বলেন, এই গানটি দু-বছর আগে তৈরি করা হয়েছে। অবশেষে গানটির মিউজিক ভিডিও তৈরি করা হলো। আশা করছি এর সুর, কথা ও গায়কি সবার পছন্দ হবে।
‘মাননীয় সরকার গার্লফ্রেন্ড দরকার’ গানের মতো দরদ এই গানেও শ্রোতারা পাবেন বলে আশা করছেন কণ্ঠশিল্পী এফ এ প্রীতম। তিনি আরও জানান, শ্রোতারা তার কাছে যে ধরনের গান শুনতে চান, এটা তেমনই একটা গান। বরাবরই তার নতুন কিছু লেখার চেষ্টা ছিল। আর সে প্রচেষ্টা থেকেই এ গানের সৃষ্টি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here