বিনোদন ডেস্ক : ডাংগুলি এন্টারটেইনমেন্টস এর ব্যানারে অবমুক্ত হতে যাচ্ছে ভ্যালেন্টাইন্সের স্পেশাল নাটক “১৩৮ তম দিন”
তরুণ নির্মাতা শামীম আহসানের পরিচালনায় প্রথমবারের মতো জুটি বেধেছে জনপ্রিয় মডেল অভিনেতা এবং সঞ্চালক ইমতু রাতিশ এবং মডেল ও সঞ্চালক নাজমী জান্নাত।
ভালবাসা দিবসকে উপলক্ষে করে “১৩৮ তম দিন” রচনা করেছেন রায়হান রনি। নাটকটিতে অভিনয় করেছেন ইমতু রাতিশ,নাজমী জান্নাত,রকি খান,আসমা শিউলি, হিয়া, লিমন আহমেদ, সৈয়দ আহাসান,আলমগীর কবির সহ আরও অনেকে। নাটকটি প্রযোজনা করেছেন বদিউল আলম।
শামীম আহসান বলেন,সবসময়ই চেষ্টা করি ভিন্ন গল্প নিয়ে কাজ করতে।দর্শক কোন নাটক সিনেমা দেখার পর যদি তার রেশ কিছু সময় ধরে না রাখতে পারে তবে সেই কাজের স্বার্থকতা নেই বলে আমার মনে হয়।” ১৩৮ তম দিন সবার হৃদয়কে স্পর্শ করবে।আশাকরি ইমতু-নাজমী জুটিকে দর্শক ভালবেসে গ্রহণ করবে।
ইমতু রাতিশ বলেন,কাজের ব্যাস্ততা অনেক বেশি।নিয়মিত অনেক নাটকে কাজ করছি আমার প্রত্যেকটি কাজই বিশেষ তবে “১৩৮ তম দিন” নাটকটিকে আমি এগিয়ে রাখবো।চমৎকার একটা গল্পে মনের মতো একটা চরিত্রে অভিনয় করেছি।ধন্যবাদ নির্মাতা শামীম আহসান কে।
১৮ ই ফেব্রুয়ারী ডাংগুলি এন্টারটেইনমেন্টস এর ব্যানারে নাটকটি অবমুক্ত হবে।








