নিউ মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

0
166
রাজধানীর নিউ সুপার মার্কেটে লাগা ভয়াবহ আগুন সকাল ৯টা ১০ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।
তিনি বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আসলেও এখন আগুন পুরোপুরি নির্বাপন ও ডাম্পিংয়ে সময় লাগবে। আমরা চেষ্টা করে যাচ্ছি, কাজ চলছে।’
শনিবার সকালে ১০টার দিকে দুর্ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
আজ শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর একে একে ২৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস সদস্যদের সাহায্য করেন র‌্যাব, সেনাবাহিনী, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here