Home প্রচ্ছদ পুলিশ-বিএনপি সংঘর্ষে রণক্ষেত্র নারায়ণগঞ্জ

পুলিশ-বিএনপি সংঘর্ষে রণক্ষেত্র নারায়ণগঞ্জ

0
30
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়ক ব্যারিকেড দিয়ে আগুন জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপির নেতা-কর্মীরা। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পাঁচরুখী এলাকায় বিএনপি নেতা-কর্মীরা গাছের গুঁড়ি, সিমেন্টের পিলার ও টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে। লাঠিসোটা হাতে দফায় দফায় মিছিল করে তারা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিএনপির সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা মিছিল বের করলে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষ হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে করতে গেলে বিএনপি নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করলে ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়। এসময় একটি বিআরটিসি বাসসহ দুইটি বাস ভাংচুর করে অবরোধকারিরা।
আধ ঘণ্টা ধরে চলে দফায় দফায় সংঘর্ষ। এ সময় তিন পুলিশ সদস্যসহ অন্তত আহন হন ২০ জন। মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে টিয়াসসেল ও রাবার বুলেট পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সকাল সোয়া দশটায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে মহাসড়কে যান চলাচল শুরু হয়। আহত পুলিশ সদস্যদের ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here