বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতায় সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের

বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং চলমান সংকট মোকাবিলায় সমর্থন ও সহযোগিতার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। বুধবার (১৪ অক্টোবর) সকালে ব্যাংককে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিদলের বৈঠক শেষে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

তিনি জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগসহ সংশ্লিষ্ট আন্তর্জাতিক পক্ষগুলো বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করছে। দেশের চলমান অর্থনৈতিক সংকট ও উচ্চ মূল্যস্ফীতির পেছনে আগের সরকারের সময় থেকে চলে আসা বিভিন্ন সমস্যাকে তারা বিবেচনায় নিচ্ছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবও বাংলাদেশের অর্থনীতিতে পড়েছে বলে সংশ্লিষ্ট পক্ষগুলো মনে করছে।

ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, দেশের অর্থনৈতিক সংকট মোকাবিলা এবং বিদ্যমান সমস্যাগুলো সমাধানে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে ধারণা তৈরি হয়েছে। এ কারণে আইএমএফ, বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগসহ বিভিন্ন পক্ষ বাংলাদেশের পাশে থাকার এবং সহযোগিতা দেওয়ার আশ্বাস দিচ্ছে।

তিনি আরও জানান, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে এসব সহযোগিতার বিষয়ে অগ্রগতি ও সুনির্দিষ্ট নিশ্চয়তা পাওয়া যেতে পারে বলে আশা করা হচ্ছে।

অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং বিদ্যমান আর্থিক চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে এসব আশ্বাসের বাস্তব অগ্রগতি ও সম্ভাব্য সহযোগিতার পরিধি আগামী মাসগুলোতে আরও স্পষ্ট হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

23,432FansLike
15,423FollowersFollow
134SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles