এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে পুরুষ বিভাগে সবচেয়ে কম বয়সে হাফ সেঞ্চুরি করা খেলোয়াড় হলেন নেপালের টিনএজার কুশল মাল্লা। ওয়ানডে ক্রিকেটে নিজের অভিষেক ম্যাচে বিশ্বকাপ লিগ-২ এ যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১৫ বছর ৩৪০ দিন বয়সে ৫১ বলে ৫০ রান করেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান।
গত শনিবারের ম্যাচের এই ইনিংস দিয়ে কুশল তারই স্বতীর্থ রোহতি কুমার পডেলের রেকর্ড ভঙ্গ করেন। গত বছর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচে ১৬ বছর ১৪৬ দিন বয়সে ৫৫ রান করে সর্ব কনিষ্ঠ হিসেবে হাফ-সেঞ্চুরির ছিলেন রোহিত।
নেপালের হয়ে এর আগে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা কুশল মাল্লা গতকালের ওয়ানডেতে যেন ত্রাতা হয়ে মাঠে নামেন। ৪৯ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ফেলে ধুঁকতে থাকা নেপালকে টেনে তোলেন এই টিনএজার ব্যাটসম্যান। শেষ পর্যন্ত কুশলের ব্যাটিং নৈপুণ্যে নেপাল ১৯০ রান করতে সক্ষম হয় ও ৩৫ রানে ম্যাচ জিতে নেয়।











