Home খেলা জিম্বাবুয়েকে ইনিংসে হারিয়ে টেস্ট জিতলো বাংলাদেশ

জিম্বাবুয়েকে ইনিংসে হারিয়ে টেস্ট জিতলো বাংলাদেশ

জিম্বাবুয়েকে একমাত্র টেস্টে ইনিংস ও ১০৬ রানে হারালো বাংলাদেশ।

একমাত্র টেস্টে চতুর্থ দিনেই হেরেছে জিম্বাবুয়ে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টাইগারদের বোলিং আক্রমণে ২য় ইনিংসে ১৮৯ রানেই গুটিয়ে যায় সফরকারিরা।

আগের করা ২ উইকেটে নয় রান নিয়ে দিন শুরু করে সফরকারীরা। ৪র্থ দিনে জিম্বাবুয়ের স্কোরবোর্ডে ছয় রান যোগ হতেই তাইজুলের বলে আউট হন কেভিন কাসুযা। ব্রেন্ডন টেইলরকে ১৭ রানে ফিরিয়েছেন নাইম হাসান। এর পর ক্যাপ্টেন ক্রেইগ আরভিন দলীয় ১০৪ রানে ফিরেছেন ৪৩ করে। তাইজুলের বলে সিকান্দার রাজা ফিরেছেন মুশফিকের দুর্দান্ত ক্যাচে। রান-আউটের শিকার হন মুমিনুলের থ্রোতে। শেষ পর্যন্ত ইনিংস আর ১০৬ রানে হেরেছে জিম্বাবুয়ে।

এর আগে ম্যাচের তৃতীয় দিনে ৩ উইকেটে ২৪০ রান নিয়ে ব্যাট করতে নামা বাংলাদেশ; মুশফিকের ক্যারিয়ারের ৩য় ডাবল সেঞ্চুরিতে ২৯৫ রানে এগিয়ে থেকে ইনিংস ঘোষণা করে। ২০৩ রানে অপরাজিত থাকেন মিস্টার ডিপেন্ডেবল। শতক হাঁকান মুমিনুল হকও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here