Home আন্তর্জাতিক বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৩ লাখ ছুঁই ছুঁই

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৩ লাখ ছুঁই ছুঁই

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা আজ মঙ্গলবার রাতে বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৮৯ হাজারের বেশি।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের ৪৩ লাখ ২ হাজার ৭৬৪ জন। তাদের মধ্যে বর্তমানে ২৪ লাখ ৬১ হাজার ৮৩৭ জন চিকিৎসাধীন এবং ৪৭ হাজার ৬৭ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ১৫ লাখ ৫১ হাজার ৩৯০ জন সুস্থ হয়ে উঠেছে এবং দুই লাখ ৮৯ হাজার ৫৬১ জন রোগী মারা গেছে।

গত বছরের ডিসেম্বরের চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এদিকে করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে বাংলাদেশে ২৪ ঘণ্টায় আরো ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে ২৫০ জনের মৃত্যু হলো। এ ছাড়া নতুন করে আরো ৯৬৯ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ১৬ হাজার ৬৬০ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ছয় হাজার ৭৭৩ জনের পরীক্ষা করা হয়েছে। এ ছাড়া নমুনা সংগ্রহ করা হয়েছিল ছয় হাজার ৮৪৫ জনের। এর মধ্য থেকে ৯৬৯ জনের নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

ডা. নাসিমা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। এ পর্যন্ত তিন হাজার ১৪৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। এ ছাড়া আজ ৩৮টি ল্যাবে করেনার পরীক্ষা করা হয়েছে। নতুন করে নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি থেকে নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট এক লাখ ৩৬ হাজার ৬৩৮ জনের করোনাভাইরাসের পরীক্ষা সম্পন্ন হয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here