ভারতে নাগরদোলায় চুল আটকে খুলি উপড়ে তরুণীর মৃত্যু

0
135
নাগরদোলার লোহার বেয়ারিংয়ের খাঁজে চুল আটকে খুলি উপড়ে প্রিয়াঙ্কা বাউড়ি (২০) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ভারতের বাঁকুড়ায় ঘটনাটি ঘটেছে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার সূত্রে জানা গেছে, বাঁকুড়ার প্রাচীন এবং ঐতিহ্যবাহী এক্তেশ্বর গাজন মেলার শেষ দিন শুক্রবারে অনেক ভিড় ছিল। ভাদুল গ্রাম থেকে পরিবারের কয়েকজনের সঙ্গে মেলা দেখতে এসেছিলেন প্রিয়াঙ্কাও। এদিক ওদিক ঘোরাঘুরির পর সবাই মিলে নাগরদোলায় চড়েছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নাগরদোলা ঘুরতে শুরু করলে প্রিয়াঙ্কার খোলা চুল কোনোভাবে আটকে যায় বেয়ারিং ও ধাতব দণ্ডে। সঙ্গে সঙ্গে আসন থেকে ছিটকে আটকে পড়ে চুলসহ নাগরদোলার একটি ধাতব দণ্ডে ঝুলতে থাকেন প্রিয়াঙ্কা। কয়েক সেকেন্ড ঝুলে থাকার পর মাথার খুলির উপরের অংশ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তার। পরে প্রায় ২৫ ফুট উপর থেকে মাটিতে পড়ে যান তিনি।
তাকে দ্রুত বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে নিয়ে যান স্থানীয়রা। অবস্থার অবনতি হলে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় প্রিয়াঙ্কার।
এ ঘটনায় নিহতের পরিবার দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে। বাঁকুড়া সদর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
এদিকে জিনিউজ সূত্রে জানা গেছে, সেলফি তুলতে গিয়ে এ বিপত্তিতে পড়েন তরুণী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here