রেললাইনে বাস, ২ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

0
134
টাঙ্গাইলের কালিহাতীতে পিকআপভ্যানের সঙ্গে সংঘর্ষের ফলে একটি যাত্রীবাহী বাসে মহাসড়কের পাশের রেললাইনের ওপর উঠে পড়ে। এর ফলে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল।
আজ শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে কালিহাতী উপজেলার কামাঙ্খা মোড় এলাকার ঢাকা-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় কমপক্ষে দশজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
দুর্ঘটনার পর বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনে মৈত্রী এক্সপ্রেসসহ বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়েছিল। পরে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ইউনিটি পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। এসময় বাসটি কামাঙ্খা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি মহাসড়কের পাশেই রেললাইনে উঠে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here