Home খেলা মিরপুরের মাঠে খেলা কখন গড়াবে?

মিরপুরের মাঠে খেলা কখন গড়াবে?

0
65
সকাল থেকেই ঢাকা শহর বৃষ্টির কবলে। ঘূর্ণিঝড় মিগজিউমের প্রভাব ছিল আগে থেকেই। তবে মেঘাচ্ছন্ন আকাশ থাকলে ঢাকায় বৃষ্টি খুব একটা দেখা যায়নি। অন্তত মিরপুরের শের-এ বাংলা স্টেডিয়ামে বৃষ্টি আসেনি। অন্ধকার দিনে তাই ফ্লাডলাইটের আলোতে পার হয়েছে ঢাকা টেস্টের প্রথম দিন। তাতে খুব একটা সুবিধা করতে পারেনি দুই দলের কেউই।
কিন্তু দ্বিতীয় দিনের শুরুতে ঢাকায় দেখা গিয়েছে বৃষ্টিপাত। শের-এ বাংলা স্টেডিয়াম এখন কাভারে ঢাকা। ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হতে কিছুটা দেরি হচ্ছে, সেটা একপ্রকার নিশ্চিত। তবে ঠিক কখন থেকে খেলা শুরু হবে, সেটার জন্য চোখ রাখতে হবে আবহাওয়ার দিকে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকাসহ দেশের ১৭টি অঞ্চলের ওপর দিয়ে  পূর্ব/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবেই এমন বৃষ্টি বলেছে আবহাওয়া অধিদপ্তর।
এমনকি এই বৃষ্টির রেশ আগামীকাল শুক্রবার পর্যন্তও থাকতে পারে বলে জানা গিয়েছে। তবে এই মুহূর্তে বৃষ্টি না থাকলেও ভেজা আউটফিল্ডের কারণ খেলা পিছিয়ে দিয়েছেন দুই আম্পায়ার। মাঠ উপযোগী হতে হতে আরও একবার বৃষ্টি হানা দেয় কিনা সেটাই দেখার বিষয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here