স্ত্রীর ভূয়সী প্রশংসা করে ওয়ার্নারের সুদীর্ঘ স্ট্যাটাস

ক্রিকেটের দুই সংস্করণ টেস্ট ও ওয়ানডে থেকে অবসর নিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজেই নিজের ইতি টেনেছেন এই তারকা। অবসর নেওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ক্যারিয়ারের এই পর্যায়ে আসার জন্য স্ত্রীর ভূয়সী প্রশংসা করে স্ট্যাটাস দিয়েছেন ওয়ার্নার।
শুরুতেই স্ত্রী ক্যান্ডিসকে উল্লেখ করে ওয়ার্নার বলেন, ‘অনেক আবেগ নিয়ে লিখছি। কী বলবো আমি! সত্যি বলতে, তোমার কারণেই এতদূর এসেছি আমি। এর আগেও এই কথা বহুবার বলেছি আমি: ভোর ৪টার সময় ঘুম থেকে উঠে পড়তে তুমি। ক্রিকেট খেলোয়াড়দের এটি করার দরকার হয় না। কিন্তু শৃঙ্খলা বলতে কী বোঝায় সেখান থেকেই শিখেছি, যার আসল অর্থ আমি আগে জানতাম না। আমরা সেই সময়ে অনুশীলন করতাম না, খেলতাম না। কিন্তু এটি যা করেছে সেটি হচ্ছে, চিন্তাভাবনার এমন পরিবর্তন করেছে যা অসম্ভবকে সম্ভব করতে শেখায়। আমার জগতে আসার জন্য তোমাকে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না।
ওয়ার্নার আরও বলেন, ‘তুমি সংকল্পের সঙ্গে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছ, আমাকে দেখিয়েছ সত্যিকারের সাহস কেমন হতে পারে। তোমার নিঃশর্ত সমর্থন ও সীমাহীন আশাবাদ ছিল আমার অনুপ্রেরণার উৎস। তোমার উপস্থিতি দিয়ে যেভাবে আমার জগতকে তুমি পরিবর্তিত করেছে তার জন্য আমি কৃতজ্ঞ। তোমাকে ছাড়া আমি আমার জীবন কল্পনা করতে পারি না।’
স্ত্রীর ভালোবাসা ওয়ার্নারকে কী পরিমাণ সামনে এগুতো সাহায্য করেছে সেটি ব্যাখ্যা করতে গিয়ে অস্ট্রেলিয়ার সাবেক এই ওপেনার বলেন, ‘তুমি আমাকে আসল ভালোবাসার অর্থ বুঝিয়েছ এবং তোমাকে পাশে পেয়ে আমি চির কৃতজ্ঞ। আমার প্রতি তোমার অটল বিশ্বাস আমাকে সামনে এগিয়ে যাওয়ার শক্তি দিয়েছে এবং তোমার অসীম ভালোবাসা আমাকে তোমার সৌন্দর্যতা দেখিয়েছে।’
বিভিন্ন সময় সিরিজ খেলতে নানা দেশে যেতে হয়েছে ওয়র্নাারকে। সেই সময়ে ক্যান্ডি তাদের তিন মেয়েকে আগলে রেখেছেন। স্ত্রীর সেই প্রশংসাও ঝড়ল ওয়ার্নারের কণ্ঠে, ‘আমি যখন দেশের বাইছে ছিলাম তখন তুমি আমাদের মেয়েদের সবসময় দেখে রেখেছ। কখনো তোমাকে আমি বলতে শুনিনি, এটি কঠিন, চ্যালেঞ্জিং বা খুব কঠিন।… আমাদের তিন সুন্দরীর (তিন মেয়ে) জন্য তোমার চেয়ে ভালো রোল মডেল আর কেউ নেই।’
একেবারে শেষে ওয়ার্নার লিখেন, ‘জীবন নামক এই অবিশ্বাস্য যাত্রায় আমার সঙ্গী, আমার শক্তি হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। তোমার ভালোবাসা, শক্তি ও সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ। তোমার জন্য আমার ভালোবাসা, অসাধারণ নারী! আমি তোমাকে আমার জীবনে পেয়ে ধন্য এবং আমি সবসময় তোমাকে আগলে রাখব। আমি তোমাকে ভালোবাসি।’

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles