Home আন্তর্জাতিক রাশিয়ানদের বিচ্ছিন্ন করার চেষ্টা সফল হবে না : দিমিত্রি পেসকভ

রাশিয়ানদের বিচ্ছিন্ন করার চেষ্টা সফল হবে না : দিমিত্রি পেসকভ

0
43

পর্যটক ইস্যুতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কির প্রস্তাবের নিন্দা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। এ বিষয়টিকে তারা অত্যন্ত নেতিবাচকভাবে দেখবে জানিয়ে তিনি বলেন, রাশিয়া এবং রাশিয়ানদের বিচ্ছিন্ন করার কোনো প্রচেষ্টা সফল হবে না।

এর আগে রুশ পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানান জেলেনস্কি। তার এমন আহ্বানে তাৎক্ষণিকভাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে ক্রেমলিন। গতকাল মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টকে সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, এ ধরনের নিষেধাজ্ঞা রাশিয়ার জন্য আরও কঠিন হবে।

ইউক্রেনে রুশ অভিযানের পরও যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলোতে প্রবেশের সুযোগ পাচ্ছে রুশ ভ্রমণকারীরা। নিষেধাজ্ঞা সত্ত্বেও বৈশ্বিক ব্যবসায়িক সম্পর্ক ধরে রেখেছে রাশিয়া। মিসর, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশে ছুটি কাটাতে যায় রুশ পর্যটকরা।

এ নিয়ে গত মঙ্গলবার এস্তোনিয়ার প্রধানমন্ত্রী কাজা ক্যালাস টুইটে বলেন, রুশদের ভ্রমণ ভিসা দেওয়া বন্ধ করুন।

অবশ্য গত সোমবার রুশ পর্যটকদের ওপর নিষেধাজ্ঞার সমর্থন করেছে প্রতিবেশী ফিনল্যান্ড। ফিনিশি প্রধানমন্ত্রী সানা মারিন দেশটির জাতীয় সম্প্রচার মাধ্যমকে বলেন, এটা একদমই ঠিক নয়, রাশিয়া যখন ইউরোপে আগ্রাসী ও নৃশংস যুদ্ধ চালাচ্ছে, তখন ইউরোপে ভ্রমণ করছে দেশটির জনগণ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here