লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের হামলায় ১০ হুথি যোদ্ধা নিহত

যুক্তরাষ্ট্রের হামলায় ইয়েমেনের সশস্ত্র হুথি গোষ্ঠীর ১০ যোদ্ধা নিহত হয়েছেন। লোহিত সাগরে একটি পণ্যবাহী জাহাজের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টাকালে হুথিদের নৌকা লক্ষ্য করে মার্কিন সেনারা হামলা চালালে প্রাণহানির এই ঘটনা ঘটে।
যুক্তরাষ্ট্রের ওই হামলায় হুথি গোষ্ঠীর তিনটি নৌকাও ডুবে গেছে। সোমবার (১ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা বলেছে, লোহিত সাগরে মার্কিন বাহিনী তাদের তিনটি নৌযানে হামলার পর তারা কমপক্ষে ১০ জন যোদ্ধাকে হারিয়েছে। রোববার এক বিবৃতিতে হুথি গোষ্ঠী বলেছে, হামলার শিকার তাদের নৌকাগুলো ‘নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং সামুদ্রিক নৌচলাচল রক্ষা করার’ লক্ষ্যে কাজ করছিল।
এছাড়াও তারা বলেছে, লোহিত সাগরের মধ্য দিয়ে ইসরায়েলি বা অন্য জাহাজগুলোর দখলকৃত ফিলিস্তিনের বন্দরগুলোতে যাওয়া ঠেকাতে নৌকাগুলো তাদের মানবিক ও নৈতিক দায়িত্ব পালন করছে…।
এদিকে মার্কিন সামরিক বাহিনী রোববার বলেছে, তারা হুথি বিদ্রোহীদের হুমকি মোকাবিলায় টহল অভিযান চালিয়ে যাচ্ছে এবং লোহিত সাগরে কন্টেইনারবাহী জাহাজে হামলার চেষ্টাকালে আক্রমণ চালিয়ে (হুথিদের) তিনটি নৌকা ডুবিয়ে দিয়েছে।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, রোববার চারটি ছোট নৌকা ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত অঞ্চল থেকে এসে মারেস্কের একটি বিশাল জাহাজের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। নৌকাগুলো জাহাজের কাছাকাছি চলে আসলে সাহায্য চান জাহাজের নাবিক। তখন মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টার সেখানে উপস্থিত হয়।
একপর্যায়ে ওই হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে তিনটি নৌকা ডুবিয়ে দেওয়া হয়। ওই সময় নৌকার ক্রুরাও নিহত হন। অপর একটি নৌকা পালিয়ে যেতে সক্ষম হয়।
মূলত ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলিদের বর্বর হামলার প্রতিবাদে লোহিত সাগরে গত নভেম্বর থেকে জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে হুথিরা। সেসময় থেকে ইসরায়েলের মালিকানাধীন ও ইসরায়েলগামী জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে একাধিকবার হামলা চালিয়েছে তারা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles