Home স্বাস্থ্য ৯৪ চিকিৎসকসহ ৩০০ স্বাস্থ্যকর্মী ডেঙ্গু আক্রান্ত

৯৪ চিকিৎসকসহ ৩০০ স্বাস্থ্যকর্মী ডেঙ্গু আক্রান্ত

ঢাকায় ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর রোগীদের সেবায় নিয়োজিত তিনশ’ স্বাস্থ্যকর্মী মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়েছেন, যাদের ৯৪ জনই চিকিৎসক।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক-নার্সরা। একক হিসেবে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী সামলানো এই সরকারি হাসপাতালের ২৫ জন চিকিৎসকসহ ৬২ জন কর্মী এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুয়ায়ী, বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ছয়জন চিকিৎসক এবং ১২ জন নার্স রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এদের বাইরে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে দুইজন করে হাসপাতাল কর্মী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।

গত জুনে ঢাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর ক্রমশ তা বেড়েছে। সরকারি হিসাবে এ বছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ হাজার ৫৯২ জন।

এই ডেঙ্গু আক্রান্তদের মধ্যে চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্মীরা ৩০০ জন বলে বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রতিবেদনে জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here