সৌদি আরবের ক্লাব আল নাসরে খেলছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। ফুটবল খেলার ব্যবসায়ী সেখানে ব্যবসা করার চিন্তাও করছেন তিনি। নিজের মালিকাধীন রেস্তারাঁ ব্যবসার সম্প্রসারণ সৌদিতেও করতে যাচ্ছেন রোনালদো।
দুদিন আগে ইনস্টাগ্রামে টোটো রেস্তোরাঁর ছবি পোস্ট দিয়ে রোনালদো লিখেছেন, ‘মাদ্রিদে আমার পছন্দের ইতালিয়ান রেস্তোরাঁটির সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। শিগগিরই এটি মধ্যপ্রাচ্যেও যাত্রা শুরু করবে।’
গত বছর এমএবিইএল হসপিটালিটি গ্রুপের হাত ধরে যাত্রা শুরু করেছিল টোটো নামের রেস্তোরাঁটি। যেখানে রোনালদোর ছাড়াও বিনিয়োগ আছে টেনিস তারকা রাফায়েল নাদাল এবং দুই বাস্কেটবল তারকা পাউ গাসোল ও রুডি ফার্নান্দেজের। সেই টোটো রেস্তোরাঁর একটি শাখা সৌদি আরবে খুলতে যাচ্ছেন রোনালদো।











