Home জাতীয় নিউ সুপার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ২৮ ইউনিট

নিউ সুপার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ২৮ ইউনিট

0
152
রাজধানীর নিউ সুপার মার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। দুই ঘণ্টা পার হলেও এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। সময় যত পার হচ্ছে আগুনের পরিমাণ বেড়েই চলছে। বর্তমানে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান সিকদার বলেন, ‘আজ ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে এ আগুন লাগে এবং ৫টা ৪৩ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ইউনিট সংখ্যা বাড়িয়ে ১৯টি এবং সর্বশেষ ২৮টি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here