পাঁচ গ্যাসক্ষেত্র থেকে গ্যাস ও কনডেনসেট বিক্রিতে বিজিএফসিএলের মুনাফা প্রায় ১৪৮ কোটি টাকা

২০২৫-২৬ অর্থবছরে সরকারি কোষাগারে ১ হাজার ৪৮ কোটি ৯৯ লাখ টাকা জমা দিয়েছে প্রতিষ্ঠানটি।

দেশের পাঁচটি গ্যাসক্ষেত্র থেকে উত্তোলিত প্রাকৃতিক গ্যাস ও কনডেনসেট বিক্রি করে ২০২৫-২৬ অর্থবছরে ১৪৭ কোটি ৯২ লাখ টাকা করপূর্ব মুনাফা অর্জন করেছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)।

প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (২৩ নভেম্বর) রাতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলোচ্য অর্থবছরে বিজিএফসিএল পরিচালিত গ্যাসক্ষেত্রগুলো থেকে মোট ৪ হাজার ৮২৮ দশমিক ৬০ মিলিয়ন ঘনমিটার গ্যাস উৎপাদন ও বিক্রি করা হয়েছে।

এর আগে একই দিন সন্ধ্যায় রাজধানীতে পেট্রোবাংলার কার্যালয়ে বিজিএফসিএলের ৭১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. ওয়াছিম জাব্বারের সভাপতিত্বে সভায় পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নান, দুই প্রতিষ্ঠানের পরিচালক এবং শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।

বিজিএফসিএলের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে প্রতিষ্ঠানটির আওতাধীন তিতাস, হবিগঞ্জ, নরসিংদী, বাখরাবাদ ও মেঘনা গ্যাসক্ষেত্রের ৩৮টি কূপ থেকে প্রতিদিন গড়ে ৪৬৯ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করা হয়। পরে দেশীয় পাঁচটি গ্যাস বিতরণ কোম্পানির মাধ্যমে এসব গ্যাস বিক্রি করা হয়।

গ্যাস উৎপাদনের পাশাপাশি উপজাত হিসেবে কনডেনসেটও সংগ্রহ ও বাজারজাত করেছে প্রতিষ্ঠানটি। ওই অর্থবছরে প্রতিদিন গড়ে প্রায় ৩৫২ ব্যারেল হারে মোট ২০৪ দশমিক ৯২ লাখ লিটার কনডেনসেট উৎপাদন ও বিক্রি করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২০২৫-২৬ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডসহ সরকারি কোষাগারে মোট ১ হাজার ৪৮ কোটি ৯৯ লাখ টাকা জমা দিয়েছে বিজিএফসিএল। একই সময়ে প্রতিষ্ঠানটির করপূর্ব মুনাফা দাঁড়িয়েছে ১৪৭ কোটি ৯২ লাখ টাকা।

দেশের বাড়তি জ্বালানি চাহিদা মেটানো, নিজস্ব গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বাড়ানো এবং আমদানিনির্ভরতা কমানোর লক্ষ্যে পেট্রোবাংলার পরিকল্পনার আওতায় বিজিএফসিএলের পাঁচটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এর মধ্যে তিনটি কূপ খনন ও ওয়ার্কওভার, একটি ওয়েলহেড কম্প্রেসর স্থাপন এবং একটি ত্রিমাত্রিক (থ্রিডি) সাইসমিক জরিপ প্রকল্প রয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

23,432FansLike
15,423FollowersFollow
134SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles