ঢাকা, বাংলাদেশ: আন্তর্জাতিক টেক্সটাইল ও অ্যাপারেল সোর্সিং প্ল্যাটফর্ম Intex South Asia 2026-এ গর্বের সঙ্গে অংশগ্রহণ করছে Made in Bangladesh। বাংলাদেশের পণ্য, উৎপাদন সক্ষমতা এবং ব্যবসায়িক সম্ভাবনাকে বৈশ্বিক বাজারে আরও বিস্তৃত করার লক্ষ্যে Made in Bangladesh একটি B2B মার্কেটপ্লেস হিসেবে এই আয়োজনে অংশ নিচ্ছে।
আগামী ১৮–২০ জুন ২০২৬ পর্যন্ত ঢাকার International Convention City Bashundhara “ICCB”-এ অনুষ্ঠিতব্য Intex South Asia 2026-এ Made in Bangladesh-এর স্টল থাকবে Hall No: 1, Booth No: A-10।
এই অংশগ্রহণের মাধ্যমে Made in Bangladesh দেশীয় উৎপাদক, রপ্তানিকারক, উদ্যোক্তা, ব্র্যান্ড এবং আন্তর্জাতিক ক্রেতাদের মধ্যে সরাসরি সংযোগ স্থাপনের সুযোগ তৈরি করবে। একই সঙ্গে বাংলাদেশি পণ্যের প্রচার, নতুন বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলা এবং আন্তর্জাতিক ট্রেড নেটওয়ার্ক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, “Made in Bangladesh-এর মূল লক্ষ্য হলো বাংলাদেশের পণ্য ও ব্যবসায়িক সম্ভাবনাকে আন্তর্জাতিক বাজারে আরও শক্তিশালীভাবে উপস্থাপন করা। Intex South Asia 2026 আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যেখানে আমরা দেশি-বিদেশি ব্যবসায়ী, উদ্যোক্তা ও ব্র্যান্ডের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারব।”
Made in Bangladesh-এর পক্ষ থেকে সবাইকে স্টলে ভিজিট করার এবং টিমের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।
এছাড়াও Made in Bangladesh তাদের আসন্ন আন্তর্জাতিক আয়োজনগুলোর কথাও তুলে ধরেছে। এর মধ্যে রয়েছে—
🇬🇧 Made in Bangladesh Expo™ – UK Edition 2026
🇮🇹 Made in Bangladesh Expo™ – Italy Edition 2026
বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান, উদ্যোক্তা, রপ্তানিকারক, ব্র্যান্ড এবং বিনিয়োগকারীদের এসব আন্তর্জাতিক এক্সপোতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে, যাতে তারা নতুন বৈশ্বিক বাজার, ব্যবসায়িক সংযোগ এবং বিনিয়োগ সম্ভাবনা অনুসন্ধান করতে পারেন।
Made in Bangladesh বিশ্বাস করে, বাংলাদেশের পণ্য, শিল্প, সংস্কৃতি এবং ব্যবসায়িক সক্ষমতাকে বিশ্বমঞ্চে তুলে ধরার মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।





